শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৬

মাদ্রাসার ল্যাপটপ চুরি।

ডেইলি ক্রাইম বার্তা : দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার কাছেমাবাদ কামিল মাদ্রাসায়। চোরেরা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ৯টি ল্যাপটপ নিয়ে গেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিশ্চিত করেছেন।
কাছেমাবাদ কামীল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাইয়েদ মো. কামেল জানান, সংঘবদ্ধ একদল চোর বুধবার দিবাগত রাতে
মাদ্রাসার ২য় তলায় শেখ রাসেল কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৯টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।
কাছেমাবাদ কামীল মাদ্রাসার নৈশ প্রহরী মো. জিয়াউর রহমান জানান, রাত্রিকালিন পাহারা দিয়ে শেষ রাতে একটু ঘুমিয়ে পরলে
চোরেরা ভবনের পিছনের গাছ বেয়ে ২য় তলার শেখ রাসেল কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৯টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”