শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৬

ডাকাত দলের সদস্য আটক ফরিদপুরের নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা : একটি ইট ভাটার সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন এলাকায় ডাকাত দলের সক্রিয় পাঁচ (০৫) সদস্যকে গ্রেফতার করেন নগরকান্দা থানা পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- রায়েব আলী সর্দার (৪০), ইয়ার আলী সর্দার (৩৫), সবুর মীর (২৮), জামিল (৪০), মান্দার মুন্সী (২৮)।
আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ মিরাজ হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়েছে এবং মামলা রুজু করার পর আসামীদের ফরিদপুর কোর্টে প্রেরন করা হয়েছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”