বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৬

আবহাওয়ার খবর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল বুধবার বৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন স্থানে আগের দিন মঙ্গলবারের তুলনায় তাপমাত্রা কমেছে। এতে দেশের সাত জেলা ও চার বিভাগে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বন্ধ হয়েছে।
আজ বৃহস্পতিবার বৃষ্টিপাতের এলাকা বাড়লেও গতকালের তুলনায় বৃষ্টির পরিমাণ কমতে পারে। এতে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তাপমাত্রা বাড়ার এই প্রবণতা দুই দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বৃহস্পতিবার বৃষ্টিপাতের এলাকা বাড়তে পারে, কিন্তু বুধবারের তুলনায় বৃষ্টি কম হবে। এ সময় অল্প মাত্রার বৃষ্টি হওয়ায় তাপমাত্রা আরো বেড়ে যায়। আগামী দুই দিন তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আজ বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।