শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৬

পানিতে ডুবে এক শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মঙ্গলবার দুপুর ১ টায় নেত্রকোনার পূর্বধলায় বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে মাসুদ (২বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার পশ্চিম মৌদাম গ্রামের বকুল মিয়া’র ছেলে। মৃত শিশু মাসুদের মা ফজিলা খাতুন জানান, দুপুরে অনুমান ১ ঘটিকার সময় হাঁটতে শিখা শিশু মাসুদ ঘুম থেকে উঠে চার বছর বয়সী বড় বোনের সাথে খেলা করতে থাকে।
অনেকক্ষণ ধরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর মা ফজিলা পাশের গর্তের পানিতে দেহ ভেসে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফরাত জাহান মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে এক শিশু মারা গেছে। প্রাথমিক ভাবে লাশের সুরতহাল শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।