শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৬

জেলা প্রশাসকের বরিশালের গৌরনদীতে মতবিনিময় সভা।

ডেইলি ক্রাইম বার্তা : বিভিন্ন পর্যায়ের বরিশালের গৌরনদী উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিদের সাথে মঙ্গলবার দুপুরে মতবিনিময় সভা করেছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক জনাব, মো. শহিদুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব, আশিষ কুমারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব, মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাবা, সুলতানা শারমিন রাখী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন প্রমুখ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”