শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারতীয় ২৬ কেজি গাঁজাসহ হবিগঞ্জের চুনারুঘাটে ইসমাইল (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসমাইল হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের আব্দুল গনির ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ পৌর শহরের ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি অটোরিকশা (সিএনজি) আটক করেন পুলিশ।
শনিবার ২৯ জুলাই তার বিরুদ্ধে মাদক আইনে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে সোপর্দ করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি জনাব, রাশেদুল হক জানান, গ্রেপ্তারকৃত ইসমাইল চুনারুঘাট ভারত সীমান্ত এলাকা থেকে মাদক ক্রয় করে তার নিজ উপজেলা বাহুবলের মিরপুরে বিক্রয়ের উদ্দেশে রওয়ানা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২৬ কেজি গাঁজাসহ ইসমাইলকে গ্রেপ্তার করে।