শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ফরিদপুরের ভাঙ্গায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গত বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী নজরুল ফকিরকে (৩৭) ১ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তার বাড়ি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে।
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভাঙ্গা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাঙ্গা উপজেলার রশিবপুরা এলাকা থেকে নজরুল ফকির নামক এক মাদক ব্যবসায়ীকে ১ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে‌।