শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

পলাতক আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আসাদুল ইসলাম (৩৪) নামের কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসাদুল ইসলাম উপজেলার মাইজহাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি জাল-জালিয়াতির মামলায় আদালত থেকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও ১৬ লাখ ৭০ হাজার টাকার অর্থদণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।
পাকুন্দিয়া থানা সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচ ভাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ তাকে পাকুন্দিয়া থানা হেফাজতে নিয়ে আসেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নাহিদ হাসান সুমন বলেন, আইনের হাত থেকে সে নিজেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল এবং শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।