শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনায় টাঙ্গাইলের কালিহাতীতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরও এক কলেজ ছাত্র।
বৃহস্পতিবার(২৭ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু সেতু- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নাঈম মিয়া (১৭) টাঙ্গাইল পৌরসভার বেড়াবুচনা এলাকার মো. করিম মিয়ার ছেলে। সে টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব, মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।