ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৩ পিস ইয়াবাসহ মেহেরপুরের গাংনীতে দু’জনকে আটক করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
বুধবার (২৬ জুলাই) বিকেলে গোপন
সাংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো: ফয়সাল হোসেন (২৭) তিনি গাংনির সাং-চেংগারার (পশ্চিমপাড়া) মো: সামছুল আরেফিন মন্ডলের ছেলে এবং মো: আরিফ ইসলাম (২৫) তিনি গাংনির সাং-বাঁশবাড়িয়ার মরহুম সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে।
জনাব, মো: মারুফ হোসেন পিপিএম, র্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অভিযান চালায়। মেহেরপুর জেলার গাংনী থানাধীন গাংনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডস্থ বসুন্ধরাপাড়ার একটি বসত বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক সেবন অবস্থায় ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জন মাদককারবারিকে আটক করেন।
আটককালে তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইলসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
আটক আসামিদের পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।