শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৪

নতুন জেলা প্রশাসকের যোগদান নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নতুন জেলা প্রশাসক হিসেবে নেত্রকোনায় জনাব, শাহেদ পারভেজ যোগদান করেছেন। বৃহস্পতিবার ২০ জুলাই জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক নূর, জেলার ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেকটরেট (এনডিসি) মো. মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।