শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৫

জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা নেত্রকোণায়।

ডেইলি ক্রাইম বার্তা : জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশকে নেত্রকোণায় বিদায়ী সংবর্ধনা জানিয়েছে নেত্রকোণা পৌরসভা।
শনিবার (১৫ জুলাই) বিকেল ৪টায় নেত্রকোণার মোক্তারপাড়ায় পৌরসভাস্থ বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা, অঞ্জনা খান মজলিশের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা জনিয়েছে নেত্রকোণা পৌরসভা।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম হাওলাদার মিলনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব, অনিমেষ সোম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব, মোহাম্মদ হারুন অর রশিদ।
প্যানেল মেয়র-১ এস.এম মহসিন আলম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ হেলাল, ১নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন সরকার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা সরল খান প্রমুখ। অনুষ্ঠানে সংরক্ষিত নারী কাউন্সিলর সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”