শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৫

ট্রাকের ধাক্কায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদিঘি থানার মুরইলে।
দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন নওগার দয়ালের মোড়ের মোস্তাক (৪৫) সাপাহারের রফিকুল ইসলাম (৩৪)।
রাত সাড়ে ৩টার দিকে মুরইল বাসস্ট্যান্ডের পাশের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে একজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন ট্রাকের মালিক, চালক ও হেলপার বলে জানা গেছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।