শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৫

সোনার বার উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে বাইসাইকেলের সিটের নিচে লোহার পাইপের ভেতর কাপড়ে মোড়ানা অবস্থায় কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) ১ দশমিক ৩৯৮ কেজি (১১৯ দশমিক ৮৫৫ ভরি) ওজনের ১২টি সোনার বার উদ্ধার করেছেন। এর আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৫১৪ টাকা।
দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে পাচারকালে এ সোনার বার উদ্ধার করা হয়। তবে সাইকেলচালক পালিয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। নীতিমালা অনুযায়ী দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করার পর জব্দকৃত সোনা জেলা ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে তিনি জানান।