শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৫

দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার ৩য় মৃত্যুবার্ষিকী পালিত বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দৈনিক যুগান্তর প্রত্রিকা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের। ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার ১৩ জুলাই গৌরনদী উপজেলা প্রেসক্লাবে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সমাবেশের গৌরনদী উপজেলা সভাপতি আবদুছ ছালেক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের গৌরনদী প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজ, সহসভাপতি মনীষ চন্দ্র বিম্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, যুগান্তর স্বজন সমাবেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালেক মামুন, সহসভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিনয় কৃষ্ণ শিয়ালী, সহ সাংগঠনিক সম্পাদ সৈয়দ মাহবুবুর রহমান মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুলফেরদৌস জান্নাত, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, ধর্মবিষয়ক সম্পাদক কাজী রস্তুম আলী, সাদেকুল বারী সাকিব সহ প্রচার সম্পাদক সাদেকুল বারী সাকিব, নির্বাহী সদস্য আজাদ শরীফ, হাচান শরীফ, মোঃ আকাশ ফকির প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, শিল্পপতি নুরুল ইসলাম তার কর্মের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”