ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্থায়ী খাদ্য গুদাম থেকে অবৈধভাবে বিক্রয় হওয়া প্রায় ৩৫ বস্তা চাউল জব্দ করেছে স্থানীয় জনতা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বুধবার (১২ জুলাই) বিকালে লক্ষ্মীন্দর ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের গারোবাজার এলাকা থেকে চাউলগুলো জব্দ করা হয়। এ বিষয়ে একজনকে আটক করা হয়েছে। পুলিশ কে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে পুলিশ চাল জব্দ করেন।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ দুলাল আকন্দ ঘটনাস্থলে গিয়ে চাউল জব্দ করেন এবং তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে এক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।