শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০২

ডাকাত গ্রেফতার অস্ত্র ও গুলিসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল ফায়ার সার্ভিস সংলগ্ন সী-বীচ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার তরচঘাট পশ্চিম বাটাখালী এলাকার মো. সোহেল (২৩), টেকনাফ পৌরসভা উত্তর জালিয়া পাড়া এলাকার আকতার হোসেন (৪০) ও খাংকার ডেইল এলাকার মো. ইউনুছ (৫৮)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়া এলাকায় ১০/১২ জন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পেয়ে পুলিশের দু’টি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক (টমটম) নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোদারবিল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদের সাথে থাকা একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, একটি লম্বা ছোরা, একটি রামদা, একটি কিরিচ, তিনটি লোহার রড ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি ইজিবাইক (টমটম) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা রুজু করে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। এঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।