রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৩

কৃষকের মৃত্যু বজ্রপাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করার সময় বগুড়ার দুপচাচিয়া উপজেলায় বজ্রপাতে আলমগীর হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উক্ত উপজেলার খানপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর গ্রামের আমির উদ্দিনের ছেলে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবুল কালাম আজাদ জানান, বিকাল সাড়ে ৪টায় আলমগীর হোসেন জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন।
এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।