শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০২

ইজিবাইক চুরির সময় একজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চালককে ইজিবাইক থেকে কৌশলে বাইরে বের করে, যাত্রীবেশে ভাড়া নিয়ে বস্তা তুলে নেয়ার কথা বলে এবং তখন চালক বস্তা তুলতে গেলে অপর যাত্রী ইজিবাইক নিয়ে চম্পট দেয়। সাভারের আশুলিয়ায় যাত্রীবেশে দিন-দুপুরে এভাবেই ইজিবাইক চুরির সময় চোর চক্রের এক নারী সদস্যকে আটককে করেছে পুলিশ। এর আগে চুরি করে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করে পথচারীরা।
আজ সোমবার (১০ জুলাই) দুপুরে গ্রেপ্তার নারীকে আশুলিয়া থানা থেকে ঢাকা আদালতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই সোহেল মোল্লা বলেন, আসামিকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে ও ইজিবাইক উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা, এরা চোর চক্র। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।