শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১১

সড়ক দুর্ঘটনায় ভ্যানের চালক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় ঢাকা রাজধানীর ফকিরাপুল মোড়ে নাঈম (১৯) নামে এক মুরগীবাহী ভ্যানের চালক নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন ওয়াসিম (২৮) নামের আরেক ব্যক্তি। আজ রবিবার (৯ জুলাই) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ। এর আগে শনিবার (৮ জুলাই) দিনগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাঈমের।
ময়মনসিংহের সদর উপজেলার চর ভাটিয়াপাড়া গ্রামের আজিজুল ইসলাম ও নুরনাহার দম্পতির ছেলে নাঈম। বর্তমানে মুগদা পূর্ব মানিকনগর বালুর মাঠ এলাকায় সে থাকতো। মুরগি বহনকারী ব্যাটারিচালিত ভ্যান চালাতো সে। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামুল ইসলাম জানান, রাতে কাপ্তান বাজার থেকে ভ্যানে মুরগি নিয়ে মগবাজারের দিকে যাচ্ছিল নাঈম। ভ্যানটিতে বসা ছিলেন মুরগি ব্যবসায়ী ওয়াসিম। ফকিরাপুল মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাইমের।
আর আহত ওয়াসিমকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। তিনি আরো জানান, ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।