শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১০

পুলিশ কাজ করবে নির্বাচন কমিশনের নির্দেশে : আইজিপি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশেই কাজ করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে।
৭ জুলাই শুক্রবার সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মিলনায়তনে হত দরিদ্র দের খাদ্য ও বস্ত্র বিতরণ কালে আইজিপি এসব কথা বলেন। এ সময় দুইশত অসহায় দুঃস্থ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।
এদিকে নির্বাচন সুষ্ঠু গ্রহন যোগ্য করতে নির্বাচন কমিশন যে নির্দেশ দিবে পুলিশ সেই অনুযায়ী দায়িত্ব পালন করবে। যে কোন ধরনের নাশকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদকে কঠোর হস্তে দমন করা হবে। পুলিশ সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছে একথা বলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জনাব, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশ আরও উন্নতির শিখরে পৌছাঁক। বিগত করোনা সহ বৈশ্বিক মন্দার মধ্যে ও বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে অনেক ভাল অবস্থানে ছিল। জিডিপির হার ও বৃদ্ধি পেয়েছিল। আমাদের উন্নয়ন ও বাধাগ্রস্ত হয়নি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে।
আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছি। বাংলাদেশ পুলিশ বাহিনী সব দিক দিয়েই আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে উঠেছে। প্রতিটি মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন। সাংবাদিকরাও এখন আর ও বেশী স্মার্ট ও আধুনিক সুযোগ সুবিধা এবং নিত্য নতুন ডিভাইস ব্যবহার করছেন। এক সময় স্কুল কলেজ অনেক দূরে থাকায় পায়ে হেটে কিংবা নৌকায় যেতে হত আর এখন গ্রামেও স্কুল কলেজের অভাব নেই এবং অনেক কাছাকাছি।
সুনামগঞ্জে প্রতি বছর বন্যা হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় কিন্ত আমরা সংগ্রাম করে সফলতার সাথেই বেঁচে আছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও উপহার দেয়া হয়। গৃহহীন ও ভূমিহীন দের প্রচুর ঘর নির্মাণ করে দিচ্ছেন।