শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১১

অফিস কর্মীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের চার দিন পর বগুড়ার শিবগঞ্জে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের এক নকলনবিশ
অফিস কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার মোকামতলা ইউনিয়নের খামারপাড়ার একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল বাসেদ (৫০) শিবগঞ্জ পৌর এলাকার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নকলনবিশ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, আজ শনিবার সকালে খামারপাড়ার পাটক্ষেতে মরদেহ দেখতে পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুর রউফ জানান, শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।