ডেইলি ক্রাইম বার্তা : কুরআন খতম, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় বরিশালের গৌরনদীতে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে।
মাই টিভির প্রতিনিধি, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে বৃহস্পতিবার গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কুরআন খতম শেষে দোয়া ও মোনজাতে উপস্থিত ছিলেন বিআরডিবি সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদিউজ্জামান খান সবুজ, বঙ্গবন্ধু কবিতা পরিষদ গৌরনদী শাখার সভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসান মাহামুদ, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, বরিশাল মেট্রো নির্বাহী সম্পাদক আরিফিন রিয়াদ, বঙ্গবন্ধু কবিতা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক কবি জান্নাতুল ফেরদৌসী, আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের ম্যানেজার রুহুল আমিন খানসহ বিশিষ্টজনেরা। শেষে মাই টিভির চেয়ারম্যানসহ পরিবারবর্গের সুস্বাস্থ্য কামনা ও মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কারী সাকিবুল্লা বেলালী।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”