শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৯

সড়ক দুর্ঘটনায় যাত্রী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের চাপায় টাঙ্গাইলে ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক মো. বাবু মিয়া (৩৫), একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো. আওয়াল মিয়া (১৭) এবং আব্দুর রিপনের ছেলে মো. ফকর (১৬)।
নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষ্যে ১১ জন বন্ধু ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে ওদের অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।