শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৮

লাশ উদ্ধার এক কিশোরের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোসলে নেমে কুয়াকাটার সমুদ্র সৈকতে নিখোঁজের প্রায় ১৩ ঘণ্টা পর কিশোর নাবিলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জুন) রাত ১২টার দিকে সৈকতের গঙ্গামতি পয়েন্ট এলাকায় লাশটি ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করেন স্বজনরা।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের গঙ্গামতি পয়েন্টে গোসলে নেমে স্রোতের টানে আপন বড় ভাইয়ের হাত থেকে ছুটে নিখোঁজ হয় কিশোর নাবিল। পরে স্থানীয় ডুবুরি দলের পাশাপাশি ফায়ার সার্ভিস সিভিল স্টেশন ও পটুয়াখালী থেকে আগত ডুবুরি দল কয়েক দফা উদ্ধার অভিযান চালায়। কিন্তু সমুদ্র তীরে প্রচণ্ড ঢেউ এবং নিয়ন্ত্রণহীন স্রোতের কারণে নিখোঁজের হদিস পাননি উদ্ধারকারীরা।
মহিপুর থানার ওসি জনাব, ফেরদাউস আলম খান জানান, নিখোঁজের ১৩ ঘণ্টা পর স্বজনরা নাবিলের লাশ ভাসমান অবস্থায় পেয়েছেন। এরমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।