শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৮

মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা।

ডেইলি ক্রাইম বার্তা : দক্ষিণ কান্দি মাদ্রাসা প্রাঙ্গণে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভায় কাইচাইল ইউনিয়ন মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার এর সঞ্চালনায় কাইচাইল ইউনিয়ন মৎস্য জীবী লীগের সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য জীবী লীগের সভাপতি ফরিদপুর জেলা শাখার বিশিষ্ট শিল্পপতি রিয়া-রাথিন গ্রুপের এমডি কাজী আব্দুস সোবহান, বিশেষ অতিথি নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান মিঠু, প্রধান বক্তা নগরকান্দা উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার জামিল হাসান, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কর মাতুব্বর, মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মহিউদ্দিন খান সহ স্হানীয় লোকজন উপস্থিত ছিলেন। এসময় দানবীর কাজী আব্দুস সোবহান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একসাথে হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া অত্র মাদ্রাসা উন্নয়নের লক্ষ্যে কাজের সহযোগীতা হিসাবে ১ লাখ টাকার চেক তুলে দেন মাদ্রাসা কমিটির হাতে। চেক হাতে পেয়ে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে কাজী আব্দুস সোবহান এর জন্য দোয়ার দরখাস্ত করা হয়।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”