শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৮

অস্ত্র ও হেরোইনসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাতকড়া নিয়ে ভারত পালিয়ে যাওয়া আসামি মাসুম ওরফে মাসুদ রানাকে (২৮) অস্ত্র ও হেরোইনসহ আটক করেছেন র‍্যাব। একসময় পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়া নিয়েই ভারত পালিয়ে যায় মাসুদ রানা। সোমবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাড়িদহ ইউনিয়নের বাড়ীনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় মাসুদ রানার সহযোগী মো. ইলিয়াসকেও (২৪) আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
মাসুদ ও তার সহযোগী ইলিয়াসের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৮০০ গ্রাম হেরোইন, হারিয়ে যাওয়া হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেল উদ্বার করেন র‍্যাব। র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ এর অধিনায়ক জনাব, রিয়াজ শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি জেলেপাড়া গ্রামের বাসিন্দা। আর ইলিয়াস রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রামের বাসিন্দা।
র‍্যাব জানায়, পুলিশকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার পর র‍্যাব তাকে আটক করতে কাজ শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিক্তিতে দুর্গম চরে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে মাদক ও অস্ত্রসহ আটক করা হয়।