শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৭

এক যুবকের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক থেকে ফজলু (৩৩) নামে নাটোরের সিংড়া উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জামতলি এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত ফজলু উপজেলার লালোর ইউনিয়নের নগর মাঝ গ্রামের কামরুল ইসলামের ছেলে।
পুলিশের ধারণা‒ সড়কে কোনো গাড়ির নিচে চাপা পড়ে হয়তো তার মৃত্যু হয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এ এন এম মাসুদ জানান, জামতলি এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে নাটোর বগুড়া-মহাসড়কের ওপর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। অঞ্জাতনামা কোনো গাড়ির চাকায় পিষ্ট হয়ে হয়তো তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।