শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৭

জাতীয় শুদ্ধাচার পুরষ্কার গ্রহণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহে বিভাগীয় কমিশনার জনাব, মোঃ শফিকুর রেজা বিশ্বাস এর নিকট হতে বুধবার (২১ জুন ২০২৩) নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা, অঞ্জনা খান মজলিশ শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরুপ জাতীয় শুদ্ধাচার পুরষ্কার গ্রহণ করেন।
জনসেবায় সততা, আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি এ পুরষ্কার প্রাপ্ত হন। এ সময় জেলা প্রশাসক, ময়মনসিংহ জনাব, মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক শেরপুর জনাবা, সাহেলা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনারবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।