শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৫

মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের।

ডেইলি ক্রাইম বার্তা : বিএমপি পুলিশ কমিশনার জনাব, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বরিশাল মেট্রো পলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা (জুন-২০২৩) বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত হয়েছে ২০ জুন। সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার সকল কে নির্দেশনা প্রদান করেন।এ সময় বিএমপি’তে কর্মরত এএসআই (নিঃ) মোঃ ইদ্রিস আলী কে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব, আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব, মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব, মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) জনাব, মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব, বি এম আশরাফ উল্যাহ তাহের এবং সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব, মােঃ ফারুক হােসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ পদবীর পুলিশ সদস্যগণ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”