শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৫

এক প্রতারক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই প্রবাসীর সঙ্গে ডলার এন্ডোর্সমেন্টের মাধ্যমে ঢাকা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতারণার সময় হাতে নাতে এক যুবককে আটক করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (১৮ জুন) রাতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. জিয়াউল হক এ বিষয়ে নিশ্চিত করেছেন।
আটক ইমন সরদার (২৪) রাজবাড়ি জেলার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. জিয়াউল হক জানান, প্রতারক ইমন সরদার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিঃগমন টার্মিনালে অবস্থান করছিলেন। এরপর দুবাই প্রবাসী দুই যাত্রী মো.রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করছিলেন ইমন। এ সময় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যদের বিষয়টি সন্দেহ হয় এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়।
জনাব, মো. জিয়াউল হক জানান, এরপর ইমনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রতারণার বিষয়টি শিকার করেন। এসময় তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা ও ডলার এন্ডোর্সমেন্ট সিল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।