শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৩

জাতীয় মানবাধিকার ইউনিটির জরুরী সভা বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : “বিশ্ব শান্তি রক্ষার্থে স্ব-স্ব ধর্মালম্বী আর্দশকেন্দ্রীক মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের আনুগত্যশীলতায় সকলে ঐক্যবদ্ধ হউন” – এই শ্লোগানগানকে সামনে রেখে জাতীয় মানবাধিকার ইউনিটির বরিশালের গৌরনদী উপজেলা শাখা কতৃক আয়োজিত জরুরী মতবিনিময় সভা বরিশালের গৌরনদীতে চড়ুই ভাতি রেস্তোরাঁয় জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় গণসংযোগ কর্মকর্তা গৌরনদী উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালেক মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা শাখার সহসভাপতি সুদাম পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক (১) সৈয়দ ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক (২) সৈয়দ মাহবুবুর রহমান রুম্মান, সমাজ কল্যান সম্পাদক মোঃ নাসির উদ্দিন সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”