শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৩

অর্ধগলিত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রিয়াদ হোসেন নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে নিখোঁজ হওয়ার ৪ দিন পর গাজীপুরের কালিয়াকৈরে। শুক্রবার বিকেলে উপজেলার রতনপুর ধোপাচালা এলাকার বনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত হলেন, দিনাজপুরের ফুলপুর থানার বাসদেবপুর এলাকার মাহবুবুর রহমানের ছেলে রিয়াদ হোসেন(২১)। সে মিরপুর প্রাইম ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈরের রতনপুর ধোপাচালা এলাকার একটি বাড়ীর পাশে বনের ভেতর ফাকা জায়গায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এসময় তার পকেটে একটি পরিচয় পত্র পাওয়া যায়। ওই পরিচয় পত্র থেকে তার নাম ঠিকানা সংগ্রহ করে পরিবারের লোকজনের সাথে কথা বলে পুলিশ জানতে পারে সে মিরপুর প্রাইম ইউনিভার্সিটির ছাত্র। গত ৪দিন আগে সে নিখোঁজ হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব, আকবর আলী খান বলেন, নিহতের পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে সে মিরপুর প্রাইম ইউনিভার্সিটির ছাত্র এবং গত ৪দিন আগে সে নিখোঁজ হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাছাড়া তার মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।