ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জে। আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন মহিলা ও একজন শিশু।
তাদের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জনাব, বদরুল কবির জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল বাস অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী।
এ সময় আহত দুই যাত্রীকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।