শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৩

অগ্রিম টিকিট বিক্রি ট্রেনের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।
অনলাইন টিকিট বিক্রয়ে যেন অতিরিক্ত চাপ পড়ে সার্ভার ডাউন না হয় সেজন্য এবার দুই ধাপে বিক্রি হবে ট্রেনের টিকেট।
প্রতিদিনই অগ্রিম টিকেট দুই ধাপে বিক্রি করবে রেলওয়ে।
গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে।
রেল সূত্র জানিয়েছে, ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট।
একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট।
ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। সেই হিসাবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে।