শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৩

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গাজীপুরের কালিয়াকৈরে দুজন নিহত হয়েছেন। এসময় তিনজন গুরুতর আহত হওেয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১১ জুন) সকাল ৬টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বাসাকৈর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বহেরাতলী এলাকার মুজিবুর রহমানের ছেলে সজীব আহমেদ (২৮) এবং একই উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী এলাকার আলম হোসেনের ছেলে শাহিন আলম (১৮)।
প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিন আলম ও সজীব আহমেদ সকালে বাড়ি থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে কালিয়াকৈরে যাচ্ছিলেন। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কের বাসাকৈর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী শাহিন আলম ও সজীব আহমেদ নিহত হন। পরে ওই সিএনজিতে থাকা আরো তিন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
কালিয়াকৈরের ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা দুজনের নিহতের খবর নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।