শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৩

ইয়াবা সহ দুইজন নগরকান্দায় আটক।

ডেইলি ক্রাইম বার্তা : ৫০ পিচ ইয়াবা সহ ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের হাতে স্বামী – স্ত্রী পরিচয়কারী দুইজনকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ। ৯ জুন গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানাধীন কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের মধু মিয়ার বাড়ি থেকে ৫০ পিচ ইয়াবা সহ স্বামী – স্ত্রী পরিচয়কারী দুইজনকে আটক করা হয়। আটক দুই ব্যক্তির বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা লেদা গ্রামে। আটক দুইজন হলেন ১। মোঃ আনাচ ওরফে জালালউদ্দিন বাপ্পি(২৮) পিতা – নুর হোসেন ওরফে নুর মোহাম্মাদ ২। শাহিন আক্তার বেলি ওরফে রেখা (২৩) পিতা – দিল মোহাম্মদ। মামলার বাদী এস আই কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইয়াবার একটি চালান নিয়ে কাইচাইল মধু মিয়ার বাড়িতে লোকজন সহ অবস্থান করছে। আমরা ঘটনা স্থানে সেই বাড়িতে যাই বাড়ির লোকজন পালিয়ে গেলেও এক যুবক ও এক যুবতী নারী সহ দুইজনকে ৫০ পিচ ইয়াবা সহ আটক করি এবং মালামাল জব্দ সহ দুইজন কে নগরকান্দা থানায় সোপর্দ করি। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ মিরাজ হোসেন বলেন আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়মিত আইনের তাদেকে জেলখানায় পাঠানো হয়েছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”