শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৩

শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্র পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে গোলাম সারোয়ার সাইম ও দুপুর ১২টার দিকে রিফাত খন্দকারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক জনাব, ওহিদুল ইসলাম।
এর আগে নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা গোসল করতে নেমে পদ্মা নদীতে নিখোঁজ হন।
নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার বাসিন্দা সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার বাসিন্দা রিফাত খন্দকার গলিব (১৭)।
উদ্ধার হওয়া সাইম ও রিফাতের মরদেহ তাদের পরিবার নিয়ে গেছে।