শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০২

ভারতীয় চা-পাতাসহ আটক একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩২৫ কেজি ভারতীয় চা-পাতাসহ হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে গাজিপুর ইউনিয়নের ছয়শ্রী থেকে মোঃ জসিম উদ্দিন (৩৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি গুইবিল ক্যাম্প। আটক মোঃ জসিম উদ্দিন উপজেলার গণকিরপাড় এলাকার মোঃ আব্দুল মাকেলের পুত্র।
এর আগে শুক্রবার (৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির গুইবিল বিওপির টহল দল ভারত সীমান্তের ১ নং গাজিপুর ইউনিয়নের ছয়শ্রী নামক স্থানে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় ৩২৫ কেজি চা পাতা ও ব্যবহৃত সিএনজি সহ মোঃ জসিমকে আটক করে।
৫৫ বিজিবির ক্যাম্প জানায়, অবৈধভাবে সীমান্ত দিয়ে চোরাই পথে চা-পাতা পাচারের দায়ে জসিমের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।