শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৭

সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে সিলেটের নাজিরবাজারে ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ থেকে ১৪ জন। আজ বুধবার (৭ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জনাব, সুদীপ দাস।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোলরুম থেকে বলা হয়েছে, পিকআপ ভ্যানটি ৩০ থেকে ৩৫ জন নির্মাণশ্রমিক নিয়ে যাচ্ছিল। পরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের চালক ঘটনার পর পর পালিয়ে যায়। তবে ট্রাকের চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।