শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৭

দুইজন পর্যটক উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৯৯৯-এ ফোন করায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে পথ হারিয়ে গভীর বনে চলে যাওয়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে বনবিভাগ ও পুলিশ। সোমবার (৫ জুন) বিকেলে বনের ভেতর থেকে ফিরতে গিয়ে পর্যটক দুজন গভীর বনের দিকে চলে যান। পরে তারা ৯৯৯ নম্বরে কল করায় প্রায় তিন ঘণ্টা অভিযান শেষে রাত ৯টার দিকে গভীর বন থেকে তাদেরকে উদ্ধার করেন ট্যুরিস্ট পুলিশ, বনবিভাগ ও থানা পুলিশের সদস্যরা।
উদ্ধার হওয়া পর্যটকরা হলেন ঢাকা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহবাজ বিন আজমাত (২৫) ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ইয়ালিদুজ্জামান শুনোক্কি (২৬)।
পর্যটকদের উদ্ধারের বিষয়টি লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা জনাব, শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
জানা যায়, দুপুরে সোমবার ঢাকা থেকে একদল শিক্ষার্থী লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসেন। টিকেট কেটে সবাই লাউয়াছড়ায় প্রবেশ করে বিভিন্ন ট্রেলপথে প্রবেশ করেন। কিন্তু তারা পথ হারিয়ে গভীর জঙ্গলে চলে যান।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা জনাব, শহিদুল ইসলাম বলেন, দুজন পর্যটক শিক্ষার্থী লাউয়াছড়ার গহীন বনে চলে যান। তারা পথ হারিয়ে ফিরতে না পেরে ৯৯৯ নম্বরে কল করে। পরে বনবিভাগ, ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশের সদস্যরা বনের ভেতরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করেন।