শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৭

এক ব্যবসায়ীকে গুলি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে শরিফ শিকদার (৪২) নামের এক হোটেল ব্যবসায়ী। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ উপজেলার প্রধান সড়কে এই গুলির ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শরিফ শিকদার বলেন, রূপগঞ্জ মুরাপাড়া এলাকায় আমার খাবার হোটেলের ব্যবসা রয়েছে। দুপুরে সংবাদ পান রূপগঞ্জ রূপায়ণ কিন্ডারগার্টেনের পাশে ভাতিজা রিফাতকে কে বা কারা মারধর করছে। দ্রুত সেখানে গেলে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। এতেই তিনি গুলিবিদ্ধ হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শরিফ নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। শরিফের বাম পায়ে গুলি লেগেছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।