শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩১

একজন নিহত লরির ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লরি-মোটরসাইকলে সংঘর্ষের ঘটনায় নেত্রকোনার আটপাড়ায় মো. মোজাম্মেল (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন,এতে মোটরসাইকেলের অপর আরোহী রাজন (২২) গুরুতর আহত হয়েছেন,তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৪ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার তেলিগাতী এলাকায় নেত্রকোনা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত মোজাম্মেল আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের সন্তু মিয়ার ছেলে,আহত রাজন একই গ্রামের বাসিন্দা।
নিহত মোজাম্মেলের ভাতিজা সেলিম মিয়া বলেন : বিকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে তেলিগাতী বাজারে যাচ্ছি মোজাম্মেল ও রাজন এবং বাজারের কাছে নেত্রকোনা থেকে আসা একটি লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা মেরে সড়কের পাশে খেতে নিয়ে পড়ে যায়।
এতে দুটি গাড়িই খেতে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই মোজাম্মেল মারা যায়। আর স্থানীয়রা রাজনকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। অবস্থা খারাপ হওয়ায় পরে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয় তাকে।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আ.রহিম এ তথ্য নিশ্চিত করে বলেন, লরিটি জব্দ করা হয়েছে। ঘটনার পর লরির চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।