শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩১

ছিনতাইকারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন ছিনতাইকারিকে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছেন র‌্যাব।
গ্রেফতাররা হলেন- কাল্লু (৩৩), শান্ত (২৪) ও জাহিদ (২৫)। তাদের কাছ থেকে একটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি জনাব, মো. ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব -১০ এর একটি দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন ছিনতাইকারিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ছিনতাইকারিরা জানায়, বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল তারা।
জনাব, মো. ফরিদ উদ্দিন আরও জানান, আসামি কাল্লুর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় দুটি ছিনতাই, একটি মাদক মামলা এবং আসামি শান্তর বিরুদ্ধে কোতোয়ালি ও গেন্ডারিয়া থানায় একটি ছিনতাই ও পাঁচটি মাদক মামলা রয়েছে।