শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩১

ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : ১৯ পিচ ইয়বাসহ বরিশালের উজিরপুর উপজেলা বামরাইল ইউনিয়নে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে উজিপুর মডেল থানা পুলিশ। মাদক ব্যাবসায়ী একজন চায়ের দোকানদার তিনি দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় চালাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এসআই মোঃ মেহেদী হাসান মিলন, রফিকুল ইসলাম এবং এএসআই আলমগীর হোসেন মিলে অভিযান চালিয়ে চায়ের দোকানদার মোঃ ইলিয়াস হাওলাদার (২৯) কে ১৯পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াস চায়ের দোকানের নামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এদিকে মাদক ব্যবসায়ী ইলিয়াসকে গ্রেফতার করায় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। মাদক ব্যবসায়ী ইলিয়াস কালিহাতা গ্রামের আঃ আজিজ হাওলাদারের ছেলে। এ ব্যাপারে এসআই মেহেদী হাসান মিলন বাদী হয়ে ১ জুন অভিযুক্ত মাদক ব্যবসায়ী ইলিয়াস হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
অফিসার ইনচার্জ জনাব, মোঃ কামরুল হাসান জানান, অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং তাকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”