শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৩

শিশু ধর্ষণের অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নেত্রকোনার মদন উপজেলায় চাচার উপর।
শুক্রবার ২৬ মে বিকাল ৫ টার ঘটনায় রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মদন থানায় অভিযোগ করেন। অভিযুক্ত চাচা তামিম(১৮) উপজেলার কাইটাইল ইউনিয়নে দশ আশি গ্রামের মুর্তজ আলীর ছেলে। ভুক্তভোগী শিশু বলে, মোবাইলে বিডিও দেখাবে বলে তার চাচা ঘরে নিয়ে যায় এবং অভিযুক্ত ভুক্তভোগীকে ধর্ষণ করে। মদন থানার ওসি জনাব, মোঃ তাওহীদুর রহমান জানান, শিশুটির বাবা বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। রাতেই অভিযোগটি মামলা নথিভূক্ত করার কার্যক্রম প্রক্রিয়া দিন বলে তিনি জানান।