ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যশোরের কেশবপুর শহরসংলগ্ন মান্দারতলায় ইদ্রিস আলী নামে এক যুবক (৩৫) নিহত হয়েছেন।
আহত হয়েছেন মোটরসাইকেল যাত্রী আমিনুর রহমান (৩৬)। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারা কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগী দেখে বাড়ি ফিরছিলেন। তাদের বাড়ি কেশবপুরের রামচন্দ্রপুর গ্রামে।
কেশবপুর হাসপাতালে আরএমও আহসান মিজান ইদ্রিস আলীর মৃত্যু নিশ্চিত করেছেন। গুরুতর আহত আমিনুরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।