শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৯

পালিয়ে আসা স্কুল ছাত্র ট্যুরিস্ট পুলিশ কর্তৃক উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মহিপুর থানাধীন তুলাতলি বাস স্ট্যান্ডে শনিবার(২০/০৫/২৩খ্রিঃ) একজন শিশু কান্নাকাটি করছে, এমন সংবাদ পেয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের টহল টিম ঘটনাস্থলে হাজির হয়ে ১৩ বছর বয়স একজন শিশুকে উদ্ধার করেন। ট্যুরিস্ট পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি জানায় যে, ১৯/০৫/২৩খ্রিঃ রাতের বেলায় বাগের হাট হতে অন্যান্য যাত্রীদের সাথে সেভেন স্টার বাসে উঠে কুয়াকাটা চলে আসে। কিন্তু ছেলেটিকে তাহার নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে সে তার নাম ইকবাল হোসেন ইমন এবং পিতার নাম ইকবাল হোসেন পিন্টু ছাড়া আর কিছু বলতে পারে না। শিশু বাচ্চাটি বাস স্ট্যান্ডে শুধুই কান্নাকাটি করছে। পরবর্তীতে উদ্ধারকৃত শিশুটিকে ট্যুরিস্ট পুলিশ অফিসে নিয়ে অত্যন্ত আদর যত্ন দিয়ে তার নাম-ঠিকানা উদঘাটনের চেষ্ঠা করা হয়। একপর্যায়ে শিশুটি শুধু নাম, ঠিকানা এবং বাঐডাঙ্গা ব্রজলাল মাধ্যমিক স্কুলে ৬ষ্ট শ্রেনীতে পড়ে মর্মে জানায়। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মোহাম্মদ আবুল কালাম আজাদ মহোদয়ের নির্দেশে শিশু বাচ্চার স্কুলটি অনলাইনের মাধ্যমে যাচাই করে দেখা যায় যে, বাঐডাঙ্গা ব্রজলাল মাধ্যমিক স্কুল নামে বাগেরহাট জেলার ফকিরহাট থানার লখপুর ইউনিয়নে একটি স্কুল আছে। পরবর্তীতে লখপুর ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান মোঃ মিজান এর মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান এর মোবাইল নাম্বার সংগ্রহ করে ছেলেটির অভিভাবক এবং গ্রামের ঠিকানার সন্ধান পাওয়া যায়। স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে শিশুটির পিতা ইকবাল হোসেন পিন্টুর সাথে মোবাইলে কথা বলে শিশুটি বাড়ী হইতে পালিয়ে আসার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ এর সংবাদমতে শিশুটির পিতা ইকবাল হোসেন পিন্টু বাড়ী হতে কুয়াকাটা এসে তাহার ছেলেকে শনাক্ত করেন এবং তাহাকে নিজ জিম্মায় গ্রহন করেন। ইকবাল হোসেন পিন্টু বলেন যে, তাহার ছেলে গত ১৯/০৫/২৩খ্রিঃ কাউকে কিছু না বলে বাড়ী হতে চলে আসে। শিশু বাচ্চার বাবা তাহার সন্তানকে নিরাপদে পেয়ে ট্যুরিস্ট পুলিশ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।