শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৯

পশুর হাট বসবে ঢাকা রাজধানীতে ১৬ স্থানে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকার দুই সিটি কর্পোরেশনে ঈদুল আজহাকে কেন্দ্র করে ১৬টি অস্থায়ী পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আটটি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে আটটি হাট। এছাড়া রাজধানীর গাবতলী ও সারুলিয়ায় স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি হবে।
ইতিমধ্যে তালিকাভুক্ত ১৬টি হাট ইজারা দিতে দরপত্র আহ্বান করেছে সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষ চাইলে তালিকা থেকে যে কোনো হাট বাতিল ও নতুন হাট সংযোজন করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে দরপত্রে।