শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১১

বিশ্ব মা দিবস পালিত বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : বিশ্ব মা দিবস ২০২৩ উপলক্ষে বরিশালের গৌরনদীতে গৌরনদী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এবং উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আলোচনা সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা গৌরনদী উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব, আশিষ কুমার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আহসান হাবীব, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, গৌরনদী মডেল থানার এ এস আই মোঃ কামাল হোসেন, চাঁদশী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার নারায়ণ চন্দ্র দে, উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্চয় কুমার ভদ্র সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”